শনিবার, ১৫ জুন, ২০১৩

রঙিন বর্ণ দিয়ে চ্যাট করুন ফেসবুকে

অনেক সময় দেখেছি অনেকে ফেসবুকে চ্যাট করে কালাফুল টেক্সট দিয়ে। আজ আমরা শিখবো কিভাবে কালারফুল টেক্সট দিয়ে ফেসবুকে চ্যাট করা যায়।

ফেসবুক চ্যাট করার সময় আমরা বিভিন্ন এক্সপ্রেসনের আইকন সেন্ট করার জন্য <3   ^_^   :/  (y) সিম্বলগুলি লিখে থাকি। কিন্তু <3 লিখার পর চ্যাটে লাভ আইকন দেখায়, ঠিক এই জিনিসটাও একই ভাবে কাজ করে। এমন কিছু কোড আছে যেগুলি লিখলে বিভিন্ন কালারের অক্ষর দেখায়।

যেমন [[468938769812703]] কোডটি A লেখার জন্য। এমনি ভাবে বিভিন্ন কালার ও বিভিন্ন স্টাইলের ফন্টের কোড আছে।

সহজে কোডগুলি পাবার জন্য এই http://livepress24.com/chat লিংকটাতে যেয়ে যেকোন ম্যাসেজ লিখে চ্যাট কোডগুলি ফেসবুকের চ্যাট বক্সে পেস্ট করলেই কালারফুল ফন্ট দেখতে পাবেন।

 কিভাবে ফন্ট কনভার্ট করবেন, ইমেজের নম্বরগুলি ফলো করুন। দুই নম্বর বক্সে আপনার ম্যাসেজগুলি লিখুন, তিন নম্বর বক্সে ফন্টের প্রিভিউ দেখতে পাবেন এবং চার নম্বর বক্সের কোডগুলি আপনার ফেসবুক চ্যাট বক্সে পেস্ট করুন এবং এন্টার দিন। এক নম্বর বক্সে ক্লীক করে আপনি ফন্টের স্টাইল পরিবর্তন করতে পাবেন।

 ...........পোস্টটিতে বন্ধুর কাছে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করুন.........

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

আপনার ফেইসবুকের একাউন্টকে রক্ষা করুন হ্যাক হয়ে যাওয়া হতে

বর্তমানে ফেইসবুক তাদের সিকিউরিটি অনেক কঠিন করে ফেলেছে। আমরা অনেকেই একটি সিকিউরিটি চেকিংয়ে পরেছি যে আমাদেরকে ৩টি করে ছবি ও ৬টি করে নাম দেওয়া থাকে। আমাদেরকে বলতে বলে এই ট্যাগ করা ফটোগুলো কার... এই সিকিউরিটি চেকিং আমরা ৯৯.৯% সময়েই সফল হতে পারি না। তাই আসুন এইরকম ঝামেলা দূর করার জন্য আমরা কি কি কাজ করতে পারি।

আমরা এই ধরনের সিকিউরিটি রিজন দূর করার জন্য নিম্নক্ত ৩টি কাজ করতে পারি। তাহলে আসুন একে এক আমরা আমাদের এই ৩টি কাজ করে ফেলি।

১। প্রথমে আপনার টাইমলাইনে গিয়ে Photos এ যান । "photos of you" এ্যলবামে যান । মাঝে মাঝে এই এ্যলবাম অন্যান্য এ্যলবামের নিচে থাকে । এখন আপনাকে যা করতে হবে তাহলো যেসব পিকচার শুধু দেখে আপনি মোটেও চিনতে পারবেন না ওটাতে কে আপনাকে ট্যাগ ঐসব পিকচার থেকে ট্যাগ রিমুভ করে দিন । এটা আপনি report / remove tag অপশন থেকে করতে পারবেন ।

২। আপনার টাইমলাইনে Security question ADD করুন । এটা সেটিংস Security তে পাবেন। মোবাইলে না পেলে পিসি দিয়ে চেষ্টা করুন । আর security question এর উত্তরটা অবশ্যই মনে রাখবেন । কারন একাউন্ট লক হলে আপনার কাছে security question এর উত্তর চাইবে ।

৩। আপনার ফেসবুক এ্যকাউন্টে Phone number এড করতে হবে । আপনি settings>text messaging এ গিয়ে ফোন নাম্বার add করতে পারবেন । প্রয়োজনে এটাকে হাইড করে রাখুন।

আশা করি আপনি যদি এই ৩টি কাজ করে থাকলে আপনি এই ধরনের কিউরিটি রিজন থেকে মুক্তি পাবেন্ অপর দিকে আপনার একউন্ট যদি হ্যাকও হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই সেই একাউন্টটি হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন।

- পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে লাইক এবং কমেন্ট করে করে জানাবেন।

# সফটওয়্যারের সয়ংক্রিয় আপডেট বন্ধ করা #

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু সফটওয়্যার ইন্টারনেট সংযোগ থাকলে নিজে নিজে আপটেড হয় ফলে ইন্টারনেট ব্যবহার হয় অগোচরেই। বেশীর ভাগ ক্ষেত্রেই এসব আপডেটের প্রয়োজন হয় না। একটি ছোট সফটওয়্যার দ্বারা এসকল সয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।

এজন্য www.updatefreezer.org থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। সফটওয়্যারটি গুগল, অডোবি, জাভা, ফায়ারফক্স, উইন্ডোজ এবং স্কাইপ সমর্থন করে। এবার সফটওয়্যারটি চালু করে পছন্দের সফটওয়্যারটির সয়ংক্রিয় আপডেট ডিজেবল করুন।

গুগল প্লাসে কাভার ছবি

জনপ্রিয় সামাজিক নেটওয়াকের সাইট ফেসবুকে কাভার ছবি দেবার অপশন চালু করেছে বেশ কিছুদিন আগে। এবর গুগল প্লাসের কাভার ছবি দেবার সুবিধা দিয়েছে। সহজেই এই ছবি সেট করা বা পরিবর্তন করা বা বাদ দেওয়া যাবে।
ধাপ১) এজন্য গুগল প্লাসে লগইন করে বাম পাশের Profiles আইকনে ক্লিক করুন।
ধাপ২) এবার বাম দিকের ছবির উপরে মাউস ধরে Change photos বা Change cover photo ক্লিক করুন।
াপ৩) এখন Choose a template: এ ক্লিক করে বাম পাশের কাভার টেমপ্লেটটিতে ক্লিক করুন।
ধাপ৪) এবার Change cover photo এ ক্লিক করে ছবি আপলোড করুন অথবা পিকাসাতে থাকা ছবি নির্বাচন করে ক্রোপ করুন এবং Save করুন এবং Ok করুন। ছবির সাইজ হতে হবে ৯৬০*১৭৯ পিক্সেলে সেট হবে।
ধাপ৫) পরবর্তিতে ছবি পরিবর্তন করতে চাইলে Profiles এ গিয়ে Change cover photo এ ক্লিক করে পূর্বের ছবিটি মুছে নতুন করে ছবি আপলোড করে দিতে হবে। চাইলে টেমপ্লেটটিও পরিবর্তন করতে পারেন।

ফায়ারফক্সের জন্য ফেসবুকের ম্যাসেঞ্জার

জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক মজিলা ফায়ারফক্সের ব্রাউজারের জন্য তাদের ম্যাসেঞ্জার অবমুক্ত করেছে। ফলে ব্রাউজারে ফেসবুকে লগইন অবস্থায় পেজে না গিয়েও চ্যাটিং করা, ফ্রেন্ড রিকোয়েষ্ট নিয়ন্ত্রণ করা, ম্যাসেজ দেখা বা নোটিফিকেশন দেখা যাবে।

ম্যাসেঞ্জারটি www.facebook.com/about/messenger-for-firefox থেকে ইনস্টল করতে হবে। ম্যাসেঞ্জারটি ইনস্টল করার জন্য উপরোক্ত লিংকে গিয়ে Turn On বাটনে ক্লিক করে পপআপ উইন্ডোতে Ok করুন তাহলে ফায়ারফক্সের নেভিগেশন বারের ডানে ফেসবুকের চারটি বাটন আসবে এবং ডানে চ্যাটিংবার (সাইডবার বা ম্যাসেঞ্জার) আসবে। নেভিগেশন বারের চারটি বাটনের প্রথমটি ফেসবুক বাটন যার দ্বারা সাইডবার এবং ডেক্সটপ নোটিফিকেশন অন/অফ করা যাবে, দ্বিতীয়টি ফ্রেন্ড রিকোয়েষ্ট, তৃতীয়টি ম্যাসেজ এবং চতুর্থটি নোটিফিকেশন বাটন। তবে ফেসবুকের লগ অন করা না থাকলে শুধুমাত্র প্রথম বাটনটি আসবে।
বাটনগুলো নেভিগেশন বার থেকে লুকাতে চাইলে টুলস মেনু থেকে Facebook Messenger for Firefox এ আনচেক করলেই হবে। এই ম্যাসেঞ্জারের জন্য মজিলা ফায়ারফক্স ১৭ বিটা বা পরবর্তী সংস্করণ ইনস্টল থাকতে হবে। ফায়ারফক্সের ব্লগের তথ্য www.goo.gl/CDU4m

Facebook এ Chat সম্পর্কিত দারুন ৩ টা টিপস

1. Facebook এ চ্যাট করার সময়, কোন শব্দের দুই পাশে _ চিহ্ন দিলে তা MS Word এর মতো Underline হয়ে যাবে। _Hello_ Friends লিখে এন্টার চাপুন

2. Facebook এ চ্যাট করার সময়, কোন শব্দের দুই পাশে * চিহ্ন দিলে তা MS Word এর মতো Bold হয়ে যাবে। Hello *Friends* লিখে এন্টার চাপুন

3. কোন লেখা BOLD+UNDERLINE করতে চাইলে : এবার Hello Friend লেখাটি *_Hello_*Friend এভাবে লিখে এন্টার চাপুন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সবচেয়ে সহজ ও দ্রুততম উপায়ে

আমাদের অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়।কিন্তু ইউটিউবে ভিডিও ডাউনলোড করার কোন অপশন না থাকার কারনে আমাদের বিভিন্ন রকমের ডাউনলোডার,অনলাইন ডাউনলোডার এর সাহায্য নিয়ে ভিডিও ডাউনলোড করতে হয়।তার পরও বিভিন্ন রকমের অসুবিধা রয়েই যায়।

আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতির কথা বোলব যেটি খুবই সহজ ও দ্রুততম উপায়।

প্রথমে আপনি http://www.bestvideodownloader.com/

এখান থেকে একটি অ্যাড-অন্স নামিয়ে ইন্সটল করে নিন।

এই লিঙ্কে গিয়ে ফ্রী ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। অ্যাড-অন্সটি খুবি ছোট। অ্যাড-অন্সটি ইন্সটল হয়ে গেলেই আপনার কাজ শেষ।

এর পর http://www.youtube.com/ রএ গিয়ে আপনার ভিডিওটি ওপেন করুন।ভিডিওটি ওপেন করলে দেখবেন এরকম একটি পেজ আসবে। এবং দেখবেন একটি ডাউনলোড বাটন ও আসবে।

এর পর ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে ফরম্যাট সিলেকট করতে বলবে আপনি ফরম্যাটে সিলেক্ট করে দিন তার পর ডাউনলোড শুরু।