মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

আপনি কি চান মৃত্যুর পর আপনার অনলাইন সম্পদ গুলি কাউকে দিয়ে যেতে?

আপনার মৃত্যুর পর আপনার অনলাইন সম্পদ যেমন, আপনার ইমেইল, ওয়েব সাইট, ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কাংখিত ব্যাক্তির কাছে পাঠিয়ে দেবে। এটা আসলে আমাদের প্রকৃত জিবনের মত ই। আপনার পিতা মাতা তাদের মৃত্যুর পর যেমন আপনার জন্য তাদের সম্পদ উইল করে রেখে যায় তেমনি এই সাইট টির মাধ্যমে আপনি আপনার অনলাইনে থাকা সম্পদ গুলি আপনার পচ্ছন্দের কাউকে উইল করে রেখে যেতে পারবেন।
যেভাবে করবেনঃ
প্রথমে এই সাইট টিতে যান PassMyWill.com
এবার নিচের ছবি গুলি দেখুনঃ
passmywill1
passmywill2
passmywill3
passmywill4
passmywill5
passmywill6
যেভাবে PassMyWill.com সনাক্ত করবে, আপনি বেচে আছেন কিনাঃ
আপনি যখন আপনার টুইটার এবং ফেইসবুক একাউন্ট কানেক্ট করবেন তখন তারা নিয়মিত আপনার উপস্থিতি তদারকি করবে, এবং যখন তারা দির্ঘ কিছু দিনের জন্য না দেখবে তখন তারা আপনাকে একটা ইমেইল পাঠাবে যে আপনি বেচেঁ আছেন কিনা, এবং তারা আপনার উত্তরের জন্য কিছু দিন অপেখখা করবে, যদি কোন উত্তর না আসে তাহলে তারা আপনার ইচ্ছা মত আপনার পচ্ছন্দের মানুষ কে আপনার অনলাইন সম্পদ গুলি পাঠিয়ে দেবে।

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

আমরা অনেকেই আমাদের কম্পিওটারের ইউজার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।কিন্তু আপনি কখনও যদি  পাসওয়ার্ড ভুলে যান এবং মনে করুন কোথাও লিখে রাখেননি,কোন হিন্টও না।তখন আপনার অবস্থা কি রকম হবে?একটু ভেবে দেখুন তো।
এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা।তার সাথে অন্যান্য সমস্যা না বলাই ভাল হবে।কিন্ত একটু সচেতন হলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন এরকম পরিস্থিতি এড়াতে পারেন। 
  এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে একটু সতর্কতা এবং উইন্ডোজ  ৭ এর Forgotten Password wizard নামক টুলটির সাহায্যে userkey.psw নামে একটি ফাইল তৈরি হবে যা পাসওয়ার্ড ভুলে গেলে ব্যবহার করে পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।
   এজন্য স্টার্ট মেনুর সার্চ মেনুতে Password reset disk বা Forgotten password লিখে সার্চ করে অথবা Control Panel>User Accounts and Family Safety উইন্ডোর বাদিক থেকে Create a password reset disk নিবার্চন করতে হবে।চালু করলে নিচের উইন্ডোটি দেখা যাবে।

এখন নেক্সট(Next)বাটনে চেপে পরবর্তী উইন্ডো থেকে  ড্রাইভে সিলেক্ট করতে হবে।মনে রাখা দরকার এ জন্য বহনযোগ্য মিডিয়া যেমন:পেন ড্রাইভে,ডিস্ক ব্যবহার করতে হবে।
 
তারপর পাসওয়ার্ড চাইবে।আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন।না থাকলে খালি রেখে নেক্সট বাটনে চাপুন।
 
 ফাইলটি তৈরি হলে শেষ বাটনে চেপে উইন্ডোটি বন্ধ করে দিন।
 

প্রায় ২ মেগাবাইটের ফাইলটি সহজেই সংরক্ষণ করা যাবে।এই ফাইলটিই মূল উপাদান।কেউ যদি আপনারটির অনুলিপি নিয়ে যায় তাহলে এর সাহায্যে আপনার কম্পিউটারে লগিন করতে পারে।এজন্য চিন্তা না করে নতুনকরে আরেকটি তৈরি করে নিন।পুরনোটি বাতিল হয়ে যাবে।
ব্যবহার:পাসওয়ার্ড ভুলে গেলে কম্পিউটার চালু করে ভুল পাসওয়ার্ড টাইপ করুন এবং যে পেনড্রাইভ বা সিডিতে ফাইলটি সংরক্ষণ করা তা প্রবেশ করান।তারপরবর্তী উইন্ডোতে পাসওয়ার্ডের ঘরের নিচে রিসেট পাসওয়ার্ডে(Reset password)ক্লিক করলে Forgotten Password  Wizardচালু হবে।পূর্বের মত করে ড্রাইভ বাছাই করে নেক্সটে ক্লিক করে পরবর্তী উইন্ডোতে নতুন পাসওয়ার্ড ও হিন্ট দিয়ে সংরক্ষণ করুন।এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারবেন।
এটি শুধু মাইক্রোসফটের উইনডোজ ৭ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কাজ করবে।

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

এন্ড্রয়েড ফোনে কিভাবে ব্যাকআপ রাখবেন আপনার প্রিয় এসএমএস গুলো

সবার ফোনেই প্রিয় এমন কিছু এসএমএস থাকে যেগুলো সবসময় রাখতে ইচ্ছা করে। আর এ থেকেই চলে আসে ওগুলো হারাবার ভয়! এ ঝামেলা থেকে বাচতেই এসএমএস গুলোর ব্যাকআপ রাখা জরুরি। আর এন্দ্রয়েড ফোনে ব্যাকআপ রাখা আরো সহজ। তাহলে কেন আর ভয়ে ভয়ে থাকবেন?
Sms Backup & Restore অ্যাপ্লিকেশানটি এমনই একটি চমৎকার জিনিস যে এটার সাহায্যে আনায়াসে যে কেউ তার এসএমএস গুলোর ব্যাকআপ রাখতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশানটি দিয়েই আবার রিস্টোর করতে পারবেন ব্যাকআপ করা এসএমএস গুলো। তাছাড়া এসএমএস ডিলিট করা, ব্যাকআপ রিমুভ করা এমনকি ব্যাকআপ করা এসএমএস গুলো সরাসরি ইমেইল করার ব্যবস্থাও আছে এতে। তাহলে আর দেরি কেন?
এখনই ডাউনলোড করে নিন SMS Backup & Restore v4.1
আর যেন ভুলেও হারিয়ে না যায় আপনার প্রিয় এসএমএস গুলো!!! ধন্যবাদ।

পিডিএফ ফাইলে এ্যানিমেশন দেওয়া

প্রেজেন্টশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় এ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফ এ দেওয়া যেত তাহলে কেমন হতো! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটওয়্যার দ্বারা।
এ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে ইচ্ছামত ছবি বা পিডিএফ ফাইল খুলুন। এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode এর ড্রপ-ডাউন থেকে Yes করুন। পিডিএফ ফাইলটি চলার সময় কোন মিউজিক শুনতে চাইলে Background Music এ মিউজিক আনতে পারেন। এছাড়াও Metadata এর দরকারি তথ্য দিতে পারেন। এবার বিভিন্ন পেজে এ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রত্যেক পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সকল পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন। সবশেষে Convert to PDF এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরী করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সকল এ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে। অনান্য পিডিএফ রিডারে এ্যানিমেশন বা মিউজিক ঠিকমত নাও চলতে পারে।
৩ মেগাবাইটের মত ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.rttsoftware.com/pdfrizator.html থেকে ডাউনলোড করা যাবে।

ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে

ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে

আপনার facebook অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন,
এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification এ দুটি অপশন Enable করে নিন, তাহলে যখন ই আপনি কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে login করবে সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেইলে মেসেজ চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

ইন্টারনেট ছাড়া মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা

সাধারণত মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলেই বিভিন্ন ওয়েবসাইট বা ওয়াপসাইট ব্যবহার করা যায়। জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ইন্টারনেটের সংযোগ ছাড়াই নোটিফিকেশন+এসএমএস এর মাধ্যমে ব্যবহার করা যায়। এতে নোটিফিকেশন হিসাবে ফেসুবকের আপডেট পাওয়া এবং এসএমএস করে ওয়ালে পোষ্ট করা, অন্যের ওয়ালে পোষ্ট করা, কমেন্ট করা, কমেন্ট রিপেস্ন দেওয়া, ম্যাসেজ পাঠানো যায়। সমপ্রতি বাংলাদেশের দুটি মোবাইল অপারেটর বাংলালিংক এবং গ্রামীণফোন তাদের ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করেছে, যদিও ফেসবুকে শুধুমাত্র বাংলালিংক অপারেটরের নাম রয়েছে। নোটিফিকেশনের জন্য কোন চার্জ লগাবে না কিনত্ম ম্যানেজ সেন্ড করতে চার্জ লাগবে।
মোবাইল নম্বর সেটআপ করা: মোবাইল সেটআপ করতে গ্রামীণফোন গ্রাহকরা fb লিখে ২৫৫৫ নম্বরে এবং বাংলালিংক গ্রাহকরা f লিখে ৩২৬৬৫ নম্বরে, রবি গ্রাহকরা reg লিখে ৩২৬৬৫ নম্বরে, এয়ারটেলের গ্রাহকরা f লিখে ৩২৬৬৫ নম্বরে এসএমএস করুন। তাহলে ফিরতি এসএমএস এ একটি কনফারমেশন কোড এবং লিংক পাবেন। এবার ফেসবুকে লগইন করে Account/Account Settings/Mobile ট্যাবে গিয়ে Already received a confirmation code? লিংকে ক্লিক করে প্রাপ্ত কোড লিখে Confirm বাটনে ক্লিক করম্নন। এখন চাইলে দরকারি পরিবর্তন করে Save Preferences বাটনে ক্লিক করে সেভ করম্নন। মোবাইলে কোন্‌ কোন্‌ বিষয়ের উপরে এসএমএস পেতে চান তা সেট করতে পারবেন Notifications ট্যাবে গিয়ে। এরপর থেকে উক্ত বিষয়ের উপরের আপডেটগুলো মোবাইলে এসএসএস হিসাবে চলে আসবে।
মোবাইল থেকে স্ট্যাটাস পাঠানো: ফেসবুকে নিজের ওয়ালে পোষ্ট করতে ম্যাসেজ লিখে গ্রামীণফোন গ্রাহকরা ২৫৫৫ নম্বরে এবং বাংলালিংক গ্রাহকরা ৩২৬৬৫ নম্বরে, এয়ারটেলের গ্রাহকরা ৩২৬৬৫ নম্বরে সেন্ড করলেই হবে।
কেউ ওয়ালে পোষ্ট করলে তা এসএমএস হিসাবে আসবে এবার উক্ত পোষ্টের উত্তর দিতে ম্যাসেজে প্রাপ্ত নম্বরে রিপেস্ন করলেই হবে।
কাউকে ম্যাসেজ পাঠাতে msg লিখে স্পেস দিয়ে ইউজারের নাম লিখে স্পেস দিয়ে ম্যাসেজ লিখে সেন্ট করতে হবে।
কাউকে খুঁজতে হলে search লিখে স্পেস দিয়ে ইউজারের নাম লিখে সেন্ট করতে হবে।
কারোর সেলফোনের নম্বর পেতে চাইলে cell লিখে স্পেস দিয়ে ইউজারের নাম লিখে সেন্ট করতে হবে।
কারোর ওয়ালে পোষ্ট করতে হলে wall লিখে স্পেস দিয়ে উক্ত ইউজারের নাম লিখে স্পেস দিয়ে ম্যাসেজ লিখে সেন্ট করতে হবে।
কাউকে ফেন্ড রিকুয়েষ্ট পাঠাতে হলে add লিখে স্পেস দিয়ে ইউজারের নাম অথবা মোবাইল নম্বর লিখে সেন্ট করতে হবে।

ফেসবুকে ভিডিও চ্যাটিং সুবিধা

জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের ওয়েবসাইট ফেসবুক ভিডিও চ্যাটিং চালু করলো। ফেসবুক এভং স্কাইপ এর এই ‘ভিডিও কলিং’ এর ফলে ফেসবুকের ৬০ কোটি গ্রাহকরা তাদের বন্ধুদের সাথে ভিডিও চ্যাটিং করতে পারবে। এজন্য অবশ্য একটি প্লাগইনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
প্লাইনটি ইনস্টল করার জন্য www.facebook.com/videocalling গিয়ে Get Started এ ক্লিক করুন তাহলে চ্যাটিং প্যানেল আসবে। এখানে যেকোন বন্ধুর নামের উপরে ক্লিক করে দেখুন ভিডিও (Start a Video Call) নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করলে Set up video calling? উইন্ডো আসবে যেখানে Setup বাটনে ক্লিক করলে প্লাগইনটি ডাউনলোড হবে। এবং বন্ধুটির নিকটে কল যাবে। আর যদি আগে থেকে প্লাগইনটি ইনস্টল করা থাকে তাহলে স্বভাবিকভাবে বন্ধুদেরকে ভিডিও কল করতে পারবেন।
বিস্তারিত জানা যাবে ফেসবুকের ভিডিও কলিং এর হেল্প সেন্টার www.facebook.com/help/?page=177940565599960 থেকে।

টুইটারের টুইট সরাসরি ফেসবুকে নেওয়া

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের টুইট ফেসবুকের প্রোফাইলে আপডেট করা যায় তৃতীয়পক্ষের বিভিন্ন এপিআই বা সাইটের মাধ্যমে। সমপ্রতি টুইটার তাদের টুইট ফেসবুকের প্রোফাইলে আপডেট করার সুবিধা দিয়েছে ফলে ফেসবুকের অ্যাকাউন্টটি কানেক্ট করলেই তা সরাসরি ফেসবুকের প্রোফাইলে আপডেট হতে থাকবে।
ধাপ১) টুইটারে লগইন করে উপরের ডানের নামের উপরে ক্লিক করে Settings এ ক্লিক করুন এবং Profile ট্যাবে ক্লিক করুন।
ধাপ২) এখন নিচের Facebook অংশে Post your Tweets to Facebook বাটনে ক্লিক করুন। ফেসবুকে লগইন করা না থাকলে Sign in to Facebook and connect your accounts বাটন আসবে, উক্ত বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এখন ফেসবুকের একটি লগইন উইন্ডো আসবে, ফেসবুকে লগইন করুন এবং Request to Permission উইন্ডোতে Allow বাটনে ক্লিক করুন।
ধাপ৪) তাহলে টুইটারের সাথে ফেসবুক প্রোফাইল কানেক্টেড হয়ে গেলো। এবার Save বাটনে ক্লিক করে সেভ করুন।
এখন থেকে এই টুইটার অ্যাকাউন্টে কোন টুইট হলে তা কানেক্ট করা ফেসবুকের প্রোফাইলে পোষ্ট হবে।

অ্যালবামসহ ফেসবুকের ছবি গুগল+ এ নেওয়া

সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক সাইট হচ্ছে গুগল প্লাস। যারা ফেসবুক ব্যবহার করেন এবং বর্তমানে গুগল প্লাস ব্যবহার করছেন তারা হয়তো চান তাদের ফেসবুকের অ্যালবাম সহ ছবিগুলো যদি গুগল প্লাসে দেওয়া যেত তাহলে বেশ হতো।
ফেসবুকের অ্যালবাম সহ ছবিগুলো গুগল প্লাসে অর্থাৎ পিকাসাতে নেওয়া যায় খুবই সহজে। এজন্য ব্যবহারকারীকে গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম ব্যাবহার করতে হবে এবং একটি এক্সটেনশনটি ইনষ্টল করতে হবে। মাত্র কয়েকটি ধাপে সহজেই এটি করা যায়।
ধাপ১) প্রথমে গুগলে এবং ফেসবুকে লগইন করুন।
ধাপ২) এবার www.move2picasa.com সাইটে গিয়ে গুগল ক্রোমের এক্সটেনশনটি ইনষ্টল করে নিন। এক্সটেনশনটি ইনষ্টল করলে ক্রোম ব্রাউজারের উপরের ডানে Move Your Photos বাটন দেখা যাবে।

ধাপ৩) Move Your Photos বাটনে ক্লিক করে Login with Facebook এ ক্লিক করে Allow বাটনে ক্লিক করতে হবে।
ধাপ৪) Move Your Photos পেজে ফেসবুকের সকল অ্যালবাম এবং ছবিগুলো দেখা যাবে। এখানে কোন কোন অ্যালবাম পিকাসাতে নিতে চান সেগুলি নির্বাচন করে এবং নিচের Upload বাটনে ক্লিক করতে হবে।

তাহলে উক্ত অ্যালবামগুলো ছবিসহ পিকাসাতে একই নামে আপলোড হয়ে যাবে। আর পিকাসাতে থাকা ছবিগুলোই গুগল প্লাসের Photos ট্যাবে Your albums লিংকে দেখা যায়।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোকে মনের মত রঙ দিয়ে সাজিয়ে নিন ছোট্ট একটি সফটয়্যার দিয়ে ।






মাত্র ১.৮৮ মেগাবাইটের সফটয়্যারের সাহায্যে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার গুলোকে রাঙ্গিয়ে নিতে পারেন। এবং আরো আকর্ষনীয় করে নিতে পারেন ফোল্ডারগুলোকে।
এর জন্য প্রথমে আপনাকে http://bit.ly/cfolder এই লিঙ্ক থেকে সফটয়্যার'টি ডাউনলোড করে নিতে হবে এবং ইন্সটল করা শেষে আপনার পছন্দমত ফোল্ডার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন তারপর Horizon My Folder অপশন থেকে colors থেকে পছন্দমত রঙ নির্বাচন করুন। ব্যাস এতটুকুই... এবার ইচ্ছেমত রঙদিয়ে সাজিয়ে নিন আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো কে :)