রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

গুগল বুকমার্কসের তালিকা শেয়ার করা।

ব্রাউজ করার সুবিধার্থে দরকারী ওয়েবাসাইটের ঠিকানা সংরক্ষণ করে রাখা যায় ব্রাউজারের বুকমার্কে। কিন্তু ব্রাউজার পরিবর্তন, নতুন করে ইনস্টল বা অন্যের কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনলাইন বুকমার্কিং বেশ জনপ্রিয়। এর মধ্যে গুগল বুকমার্ক অন্যতম। চাইলে গুগল বুকমার্ক থেকে পছন্দের ওয়েবসাইট তালিকা করে রাখা যায় এবং শেয়ার করাও যায়। এজন্য www.google.com/bookmarks সাইটে গিয়ে লগইন করুন।
তালিকা তৈরী করা: এবার বাম পাশের প্যানেলর উপরের দিকে Create new list বাটনে ক্লিক করে তালিকার নাম, বর্ণনা দিয়ে নিচের Make Public লিংকে ক্লিক করুন এবং Create list বাটনে ক্লিক করুন।
তালিকায় ওয়েবসাইট যুক্ত করা: তালিকা তৈরী হবার পরে উপরের ডানে +Add Stuff এ ক্লিক করলে সার্চ বক্স আসবে এখানে কীওয়ার্ড দিয়ে ডানের Add বাটনে ক্লিক করুন, তাহলে গুগল সার্চ পেজ আসবে। এখানে ওয়েব/ভিডিও/ইমেজ/লেকাল/ডকুমেন্ট সার্চ করে যেটি যুক্ত করতে চান উক্ত ফলাফলের ডানের দিকে ক্লিক (নির্বাচন) করে Select বাটনে ক্লিক করুন তাহলে সাইটটি নির্দিষ্ট তালিকায় যুক্ত হয়ে যাবে।
এছাড়াও (ডানদিকে থাকা) বুকমার্কলেটের Add to list বাটন বুকমার্কস টুলবারে ইনস্টল করা থাকলে কোন ওয়েবসাইট যুক্ত করতে চাইলে উক্ত Add to list বাটনে ক্লিক করে পপআপ আসবে। এখানে Select List এ ক্লিক করে তালিকা পছন্দ করে Save বাটনে ক্লিক করলেই হবে।
তালিকা শেয়ার করা: তালিকাটি শেয়ার করতে চাইলে ডানের ইমেইল, ফেসবুক, টুইটার, গুগল বাজ বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন। এছাড়াও উপরের ডানে Share বাটনে ক্লিক করে কোন তালিকাকে নির্দিষ্ট ব্যাক্তিকে দেখা বা ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।
নিজের তালিকা দেখতে বাম পাশের প্যানলে My lists এ ক্লিক করলেই হবে। আর সাধারণের তালিকা (পাবলিক লিষ্ট) খুজঁতে Public lists এ ক্লিক করে খুজঁতে পারেন। এছাড়াও Shared with me এ ক্লিক করে অন্যরা আপনাকে কোন তালিকা শেয়ার করেছে কি না তা দেখতে পারবেন।

ইয়াহুতে লগইন করা যাবে গুগল বা ফেসবুক দ্বারা।

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ইয়াহু একাউন্টে অন্য একাউন্ট দ্বারা লগইন করার সুবিধা দিয়েছে। ফলে ইয়াহুতে লগইন করতে ইউজার-পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক বা গুগলে লগইন করা থাকলে সরাসরি নির্দিষ্ট ইয়াহু একাউন্টে লগইন করা যাবে।
ফেসবুক দ্বারা লগইন করা: ইয়াহুতে লগইনের সময় নিচের দিকে Sign in with: এর নিচের ফেসুবকের আইকনে ক্লিক করুন, তাহলে একটি পপআপ উইন্ডো আসবে। এবার ফেসুবকে লগইন করা থাকলে (লগইন না করা থাকলে লগইন করে) Allow বাটনে ক্লিক করুন। এখন উপরের ডানে Already have a Yahoo! ID? এর Sign in to connect এ ক্লিক করুন এবং ইয়াহুর আইডি ও পাসওয়ার্ড দিয়ে Sign In বাটনে ক্লিক করুন তাহলে ইয়াহুতে লগইন হবে। এরপর থেকে ইয়াহুতে লগইন করতে ফেসবুকের আইকনে ক্লিক করলে ফেসবুক লগইন করা থাকলে ইয়াহুতে লগইন হবে।
গুগল দ্বারা লগইন করা: এজন্য নিচের Sign in with: এর নিচের গুগলের আইকনে ক্লিক করুন, তাহলে একটি পপআপ উইন্ডো আসবে। এবার গুগলে লগইন করা থাকলে (লগইন না করা থাকলে লগইন করে) Remember this Approval চেক রেখে Allow বাটনে ক্লিক করুন এবং ইয়াহুর আইডি ও পাসওয়ার্ড দিয়ে Sign In বাটনে ক্লিক করুন তাহলে ইয়াহুতে লগইন হবে। এরপর থেকে ইয়াহুতে লগইন করতে গুগলের আইকনে ক্লিক করলে গুগলের উক্ত একাউন্টে লগইন করা থাকলে ইয়াহুতে লগইন হবে। এছাড়াও ইয়াহুতে লগইনের সময় ইয়াহু আইডি এর স্থলে জিমেইল ঠিকানা লিখে পাসওয়ার্ড দিয়েও লগইন করা যাবে।
ফেসবুক দ্বারা লগইন করার সুবিধা বাদ দেওয়া: এজন্য ফেসুবকে লগইন করে Account>Privacy Settings এ গিয়ে নিচের Apps and Websites এর Edit your settings for using apps, games and websites. এ ক্লিক করুন। Apps you use এর Edit Settings বাটনে ক্লিক করে Yahoo! আইকনের ডানের X বাটনে ক্লিক করলেই হবে।
গুগল দ্বারা লগইন করার সুবিধা বাদ দেওয়া: এজন্য গুগলে লগইন করে www.google.com/dashboard এ ঠিকানায় গিয়ে Websites authorized to access the account এ ক্লিক করে অথবা সরাসরি www.google.com/accounts/IssuedAuthSubTokens ঠিকানাতে যেতে হবে। এবার open.login.yahoo.com এর Revoke Access এ ক্লিক করলেই হবে।

পাসওয়ার্ড দিয়ে কাজ হচ্ছে না?

অনেক সময় আমরা আমাদের কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি, যাতে করে অন্য কেউ আমাদের ব্যক্তিগত কিছু না দেখতে পারে। তারপরও দেখা যায় কাজ হচ্ছে না। মনে চিন্তার উদয় হয় যে যদি এমন কিছু থাকত যাতে অন্য কেউ আমার কম্পউটার অনই না করতে পারতো? হ্যা, সেই প্রক্রিয়াটাই আমি এখন আপনাদের জানাতে যাচ্ছি। আপনার কম্পিউটার যখন সুইচ অন করেন তখন Keyboard এর Delete বাটনে চাপুন। তাহলে নীল রং এর পদার্য় BIOS Program চালু হবে। প্রক্রিয়াটা আবার দেখাচ্ছি ভালভাবে লক্ষ্য করুন :- DeleteàBOISàPower Management Setup. এর মধ্যে দেখবেন একটি অপশন আছে "Keyboard Power On"- এটার পাশে সাধারণত Disabled থাকে। এই অপশনটিকে সিলেক্ট করে Keyboard এর Numpad এ (+) অথবা (-) বাটনে চাপ দিন। তাহলে Disabled লিখাটি পরিবর্তিত হয়ে Specific Key হয়ে যাবে এবং এর নিচে পাসওয়ার্ড লিখাটি আসবে। এবার পাসওয়ার্ড এ গিয়ে Enter বাটনে চাপলে একটি বক্স আসবে যেখানে লিখা থাকবে "Enter New Keyboard Wake Up Password:" এখানে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন এবং Enter বাটনে চাপুন। আরেকটি বক্স আসবে "Retype New Keyboard Wake Up Password:" এখানে আপনার পাসওয়ার্ড টি আবার টাইপ করে Enter চাপুন। তাহলে একটি বক্স আসবে "New Keyboard Wake Up Password Installed, Press any key to continue." এবার Enter এ চেপে তা continue করুন। বক্স চলে যাবে। এবার একবার Esc তে চেপে Main Menu তে আসুন। এবার F10 চাপুন। তাহলে একটি বক্স আসবে "Save current settings and exit (Y/N)? Y" এটার পাশে যদি Y লিখা থাকে তাহলে Enter চাপুন। আর যদি N লিখা থাকে তাহলে Y লিখে Enter চাপুন। আপনার কম্পিউটার Restart হবে। এরপর যখনই আপনার কম্পিউটার shut down করবেন তখন CPU এর Power বাটন কাজ করবে না। আপনাকে Keyboard এ আপনার পাসওয়ার্ড টি দিয়ে কম্পিউটার চালু করতে হবে। বাস শুধু এইটুকু করুন আর ভোগ করুন কম্পিউটারে নিরাপত্তা।

স্বয়ংক্রিয়ভাবে ইনঅ্যাকটিভ আইকন হিডেন হওয়া বন্ধ করা ।

উইন্ডোজের টাস্কবারের সিস্টেম ট্রে-তে (ঘড়ির পাশে) বেশ কিছু প্রোগ্রামের আইকন দেখা যায়। বিশৃঙ্খলা এড়ানোর জন্য উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ পরপর নিষ্ক্রিয় প্রোগ্রামগুলোর আইকন হিডেন করে রাখে। ফলে আরও অন্যান্য সক্রিয় প্রোগ্রামের আইকন প্রদর্শন করার জন্য যথেষ্ট জায়গার ব্যবস্থা হয়। অন্যদিকে হিডেন আইকনগুলো দেখতে চাইলে টাস্কবারের সিস্টেম ট্রে-তে প্রদর্শিত আইকনগুলোর বামপাশের এ্যারোতে ক্লিক করলে হিডেন আইকনগুলো দেখা যায়। যা হোক, উইন্ডোজ যদি বারবার আপনার কোন প্রয়োজনীয় প্রোগ্রামের আইকন এভাবে হিডেন করতে থাকে, তাহলে আপনি উইন্ডোজের এ ফিচারটি বন্ধ করে রাখতে পারেন। এজন্য টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Taskbar ট্যাবে ক্লিক করুন। Notification area এর নিচে Hide inactive icons অপশনটি আনচেক করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন।

উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে করণীয়

আমরা কম্পিউটারের নিরাত্ত্বার জন্য উইন্ডোজ বা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আর যদি কখনও পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমাদের করণীয় কি তা নির্ধারণ করতে পারি না। অনেক সময় নতুন করে উইন্ডোজ ইনষ্টল করতে হয়। কিন্তু সেক্ষেত্রে তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রয়োজনীয় ইনষ্টল করা প্রোগ্রাম থাকবে না যা হইতো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে আপনাকে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপায়ে। আপনি পুরাতন পাসওয়ার্ড না পেলেও পাসওয়ার্ড মুছে দিতে পারেন। নিচে এমনই কিছু উপায় দেওয়া হলো।কম্পিউটারের সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দেওয়া থাকলে তা মুছতে হলে সিস্টেমের ব্যাটারী কিছুক্ষণ খুলে রেখে কম্পিউটার চালালে দেখবেন সিস্টেমের কোন পাসওয়ার্ড নেই। আর উইন্ডোজের পাসওয়ার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে।
পদ্ধতি ১: আপনার কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে অন্য একটি কম্পিউটারের সাথে যুক্ত করে যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল দেওয়া আছে সে ড্রাইভ (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) windows>system32>config ফোল্ডারের sam ফাইলটি মুছে দিতে হবে। এবার আপনার কম্পিউটারে হার্ডডিক্স লাগিয়ে চালু করে দেখুন পাসওয়ার্ড ছাড়াও আগের ইউজারেই কম্পিউটার খুলছে।
পদ্ধতি ২: এছাড়াও একটি বুটেবল ডিক্স দিয়ে ডস (DOS) মুডে কম্পিউটার চালু করুন (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) এবং সিস্টেম৩২ এর কনফিগ (system32config) ফোল্ডারের যান (C:/windows/system32/config)। এরপর attrib -s -h -r sam কমান্ড লিখে এন্টার করুন এবং del sam কমান্ড লিখে এন্টার করে কম্পিউটার রিষ্টার্ট করে দেখুন আগের ইউজারেই পাসওয়ার্ড ছাড়ায় কম্পিউটার খুলছে।
পদ্ধতি ৩: আর আপনার কম্পিউটারের ড্রাইভ ফরমেট যদি NTFS হয় তাহলে প্রথম দুটি পদ্ধতি কাজে লাগবে না। এজন্য উইন্ডোজ রিপিয়ারের মাধ্যমে পাসওয়ার্ড মুছতে হবে। প্রথমে উইন্ডোজ এক্সপির বুটেবল সিডি নিন এবং তা সিডি রমে প্রবেশ করান (প্রয়োজনে বায়সে প্রথম বুট হিসাবে সিডি রম সিলেক্ট করুন)। এরপর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী চাপ দিন তাহলে ফাইল লোডিং শুরু হবে। এবার Welcome to Setup screen থেকে ENTER চাপুন এবং F8 চাপুন। পরবর্তী স্ক্রিন থেকে রিপিয়ার করার জন্য R চাপুন। এরপর ফাইল কপি হবার পরে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এরপর যখন কম্পিউটার ওপেন হবে তখন Press any key to boot from CD না চাপলে ইনষ্টলের পরবর্তী অংশ শুরু হবে। এখন প্রসেস বার আসার পরপরই SHIFT+F10 চাপুন তাহলে কমান্ড কনসল আসবে। এখানে NUSRMGR.CPL লিখে ENTER করুন তাহলে User Accounts ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ইচ্ছেমত ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যাবে বা পরিবর্তন করা যাবে। অবশেষে উইন্ডোজ রিপিয়ার শেষ করুন।