শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০১১

Funny Photo Effect in Online

আপনাদের কিছু সাইটের ঠিকানা দিচ্ছি , যা থেকে আপনারা আপনাদের সকল প্রকার ছবি এডিট করতে পারবেন। এসব সাইট থেকে আপনারা ছবির  সকল প্রকার এডিট। এবং সাইট গুলোতে পাবেন মজার মজার ইফেক্ট।
সাইট গুলোর ঠিকানা-
www.photofunia.com
www.photovisi.com
www.fototrix.com
www.funphotobox.com
www.picreffect.com
www.magmypic.com
www.befunky.com
www.photo505.com
www.l...oona...pix.com
www.fotoxcrib.com
www.pizap.com
www.jpgfun.com
www.funny.pho.to
www.dumpr.net
www.writeonit.org
www.hairmixer.com
www.wishafriend.com
www.framefuns.com
www.freeonlinephotoeditor.com
www.facedub.com
http://idphoto4you.com/

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০১১

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করুন।

আমরা অনেকেই এখন উইন্ডোজ সেভেন ব্যবহার করি।উইন্ডোজ সেভেন এক্সপি কম্পাটেবল হওয়ায় অনেকেই উইন্ডোজ সেভেন ব্যবহার করছে। উইন্ডোজ সেভেন আমার কাছে ভালোই লাগে , তাই উইন্ডোজ সেভেন নিয়ে এই পোষ্ট লেখা ।
যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন তারা ডিভিডি রোম ছারাই উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন। যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন পোষ্টটি তাদের জন্য। আসুন দেখে নেই কিভাবে আপনার পেনড্রাইভটি উইন্ডোজ সেভেন বুটেবল করা যায়
  • প্রথমে 4GB এর একটি পেনড্রাইভ পিসিতে প্রবেশ করান
  • পেনড্রাইভটি NTFS ফাইল সিস্টেম এ ফরমাট করুন
  • Start থেকে All Programs এ যান , Accessories এ যান , Command Promt এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Run as Administration এ ক্লিক করুন
  • টাইপ করার মত বক্স আসবে , এইখানেই যাবতীয় কমান্ড দিতে হবে
  • CMD টাইপ করুন এবং Enter চাপুন
  • এখন DISKPART টাইপ করুন এবং Enter চাপুন
  • LIST DISK টাইপ করুন এবং Enter চাপুন
  • SELECT DISK 1 টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 এর বদলে 2/3 টাইপ করুন ]
  • CLEAN টাইপ করুন এবং Enter চাপুন
  • CREATE PARTITION PRIMARY টাইপ করুন এবং Enter চাপুন
  • SELECT PARTITION 1 টাইপ করুন এবং Enter চাপুন[ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 এর বদলে 2/3 টাইপ করুন। আমারটায় 2 এসেছে ]
  • ACTIVE টাইপ করুন এবং Enter চাপুন
  • FORMAT FS=NTFS টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: ফরমাট নিতে কিছুক্ষন সময় নিবে ]
  • ASSIGN টাইপ করুন এবং Enter চাপুন
  • EXIT টাইপ করুন এবং Enter চাপুন
  • আপনার পিসিতে উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করান [ বি:দ্র: উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করানোর সময় কমান্ড প্রোম্ট ফাংশনটা কাটবেন না]
  • H:CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: H হচ্ছে আপনার ডিভিডি এর ড্রাইভের নাম , আপনার ডিভিডি এর ড্রাইভের নাম যদি K/L হয় তাহলে আপনি H এর বদলে K/L টাইপ করুন। ]
  • CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন
  • BOOTSECT.EXE/NT60 L: টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: L হচ্ছে আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম , আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম যদি M/N হয় তাহলে আপনি L এর বদলে M/N টাইপ করুন। ]
ব্যস এভাবে আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে গেল। এবার আপনি আপনার বুটেবল পেনড্রাইভটি দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে -
  • প্রথমে বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করান
  • আপনার পিসি রি-ষ্টার্ট দিন
  • Delete/F2/F12 চেপে বায়োস সেটিংস এ প্রবেশ করুন।
  • First Boot Device এ পেনড্রাইভ সিলেক্ট করে দিন এবং F10 চেপে সেভ করুন।
দেখুন কিছক্ষন পর উইন্ডোজ সেভেন ইনস্টলার রান হচ্ছে , যেভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে হয় সে্ভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করুন।

স্কাইপ এ ফেসবুকের তথ্য।

জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক ফোন সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ এর সাথে আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের চুক্তি হয়েছে বেশ কিছুদিন আগে। এই চুক্তির ফলে ভয়েস চ্যাট এবং এমএসএস করার সুবিধা আরো উম্মুক্ত হলো। এখন থেকে স্কাইপ থেকেই ফেসবুকের আপডেট পাওয়া যাবে এবং ফেসবুকের বন্ধুদেরকে স্কাইপ এ যুক্ত না করেই কল করা যাবে এবং এসএমএস করা যাবে। বর্তমানে উভয়রই নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির ছাড়িয়ে গেছে। তবে নতুন এসব সুবিধা পেতে অবশ্য ৫.০ সংস্করণের স্কাইপ ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি অনলাইন সংস্করণ www.skype.com থেকে ডাউনলোড করা যাবে। আর অফলাইন সংস্করণ www.filehippo.com থেকে skype লিখে সার্চ করে ডাউনলোড করা যাবে।
স্কাইপ এ ফেসবুক যুক্ত করা: এজন্য ভিউ ট্যাবে গিয়ে Add Facebook updates এ ক্লিক করলে Facebook নামে একটি ট্যাব আসবে। এবার See News feed in Skype বাটনে ক্লিক করে ফেসবুকে লগইন করলে ফেসবুকের আপডেটগুলো দেখাবে।
স্কাইপ থেকে ফেসবুকের বন্ধুদের কল বা এসএমএস করা: ফেসবুক ট্যাবে নিউজ ফেডের ডানে কল এবং এমএসএস বাটন আসবে (সবার নয়)। যাদের কল বা এসএমএস বাটন আসবে তাদেরকে উক্ত বাটনে ক্লিক করে কল করা যাবে বা এসএমএস পাঠানো যাবে।
স্কাইপ থেকে ফেসবুক মুছে ফেলা: ফেসবুক ট্যাবের Disable News Feed বাটনে ক্লিক করে Are you sure you don’t want to show Facebook in Skype? এর Remove বাটনে ক্লিক করলে ফেসবুক স্কাইপ থেকে বিছিন্ন হয়ে যাবে। পরবর্তীতে চাইলে ভিউ ট্যাবে গিয়ে আবার ফেসবুককে স্কাইপ এ যুক্ত করা যাবে।

ফেসবুকের দুই ব্যবহারকারীর মিল খুঁজে পাওয়া।

জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারীরা যদি তার আরেক বন্ধুৃর সাথে নিজের অথবা অন্য দুটি বন্ধুর মধ্যে অথবা অন্য যেকোন দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে কি কি মিল আছে তা জানতে পারতো তাহলে কেমন হবে! একটি একটি করে মিল না খুঁজে সহজেই দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে www.facebook.com/mehdiakram?and=akabul এমন একটি লিংক থেকে। ফেসুবকে লগইন অবস্থায় ওয়েব ব্রাউজারের এড্রেসবারে উপরোক্ত লিংকটি লিখে এন্টার করলে mehdiakram এবং akabul ব্যবহারকারীর মধ্যে মিল আছে এমন বিষয়গুলো চলে আসবে। ব্যবহারকারীর নামের (ইউজার নেম) পরিবর্তে প্রোফাইল আইডি দিয়েও মিল বের করা যাবে। দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল হিসাবে কমন বন্ধু, মন্তব্য করা পোস্ট, ছবি, ওয়াল পোস্ট, পছন্দের পেজ ইত্যাদি রয়েছে। এছাড়াও ডানে Browse Friendships এ এরকম কিছু বন্ধুর তুলনামূলক লিংক সাজেশন রয়েছে।

কথা বলবে গুগল ট্র্যান্সলেট।

ভাষার সমস্যাকে দুর করে পৃথিবী এবং পৃথিবীর মানুষকে আরো জানতে গুগল ট্র্যান্সলেটের (গুগল অনুবাদকের) জুড়ি নেই। বর্তমানে গুগল ট্র্যান্সলেট দ্বারা এক ভাষা হতে অন্য ৫০টিরও বেশী ভাষাতে অনুবাদ করা যায়, যদিও এতে আমাদের মাতৃভাষা বাংলা নেই। http://translate.google.com থেকে টেক্সট, সম্পুর্ণ ওয়েব সাইট বা ডকুমেন্ট অনুবাদ করা যায়। এছাড়াও প্লাগইন দ্বারাও ওয়েবসাইট অনুবাদ করা যায়। সম্প্রতি গুগল ট্র্যান্সলেট দ্বারা অনুবাদকৃত লেখাকে পড়ে শোনানোর ব্যবস্থা করেছে গুগল। এছাড়াও অনুবাদকৃত লেখার ফনেটিকও রয়েছে। অনুবাদকৃত ভাষা শুনতে গুগল ট্র্যান্সলেট থেকে অনুবাদ করার পরে Listen বাটনে ক্লিক করলেই হবে।

অন্যকে জিমেইল ব্যবহারের দায়িক্ত দেওয়া।

অফিস বা বাসায় কোন ইমেইল ঠিকানা একাধিক ব্যাক্তির ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষত্রে মূল সমস্যা হচ্ছে কেউ ইমেইলের কোন সেটিংস বা পাসওয়ার্ড পরিবর্তন করতে অন্যেরা তা ব্যবহার করতে পারে না বা সমস্যার সম্মুখি হয়। এছাড়াও একাধিক জিমেইল ঠিকানা একাট ছেড়ে আরেকটি লগইন করাও ঝামেলার। এসব সমস্যা থেকে মুক্তি দিতে জিমেইল সম্প্রতি ইমেইলকে অন্যের ব্যবহারের জন্য ডেলিগেটিং সুবিধা দিয়েছে। এতে ডেলিগেট প্রাপ্ত ব্যাক্তি ডেলিগেটেড করা জিমেইলে লগইন না করেই নিজের মেইলের মাধ্যমে মেইল পড়তে, পাঠাতে এবং মুছতে পরবে কিন্তু কোন জিমেইলের কোন সেটিং (পাসওয়ার্ড বা অন্য কিছু) পরিবর্তন করতে পারবে না।
অন্যকে জিমেইল ডেলিগেট করতে যে জিমেইল একাউন্টটি অন্যকে ব্যবহার করতে দিতে চান সেটিতে লগইন করে Settings এ যান। এখানে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর Add another account লিংকে ক্লিক করুন। পপআপ মেনুতে যাকে ডেলিগেট করতে চান সেই ইমেইল ঠিকানা লিখে Next Step> বাটনে ক্লিক করুন এবং Send email to grant access বাটনে ক্লিক করুন। এবার উক্ত দায়িক্তপ্রাপ্ত ব্যাক্তি তার জিমেইলে Gmail Team থেকে প্রাপ্ত মেইলের To accept this request, please click the link below এর নিচের লিংকে ক্লিক করলে ডেলিগেটিং প্রক্রিয়া সমাপ্ত হবে এবং ৩০ মিনিটের মধ্যে সক্রিয় হবে।
ডেলিগেটিং সমাপ্ত হবার পরে জিমেইলের উপরের ডানে জিমেইলের লেখাটি লিংকযুক্ত হবে এবং ক্লিক করলে ড্রপ-ডাউনে Delegated Accounts এর নিচে দায়িক্ত প্রাপ্ত ইমেইলটি দেখাবে। এখন উক্ত একাউন্টে ক্লিক করলে আরেকটি ট্যাবে মেইলটি খুলবে যেখান থেকে মেইল চেক করা, পাঠানো যাবে।
জিমেইলের ডেলিগেটিং কিছু শর্ত হচ্ছে ১) একটি একাউন্ট থেকে ১০টির বেশী একাউন্টকে ডেলিগেটিং একাউন্ট হিসাবে যুক্ত করা যাবে না। ২) ডেলিগেট করা একাউন্ট (ব্যবহারকারী) উক্ত একাউন্টের কোন সেটিংস, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না। ৩) জিমেইল ব্যবহারকারীরা জিমেইল ডোমেইন, গুগলের এ্যাপস ব্যবহারকারীরা উক্ত নিজস্ব ডোমেইন ছাড়া ডেলিগেট করতে পারবে না। এছাড়াও লক্ষ্যনীয় যে সেন্ট করা মেইলের ডিটেলসে গেলে From এ মূল একাউন্টের নাম ও ইমেইল ঠিকানা দেখালেও এবং Sent by এ যে মেইল থেকে মেইল এসেছে সেই একাউন্টের (যাকে ডেলিগেট করা হয়েছে) নাম ও ইমেইল ঠিকানা দেখা যাবে।
ডেলিগেটিং সুবিধা বন্ধ করতে জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর delete লিংকে ক্লিক করলেই হবে।