শনিবার, ৮ অক্টোবর, ২০১১

উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

আমরা অনেকেই আমাদের কম্পিওটারের ইউজার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।কিন্তু আপনি কখনও যদি  পাসওয়ার্ড ভুলে যান এবং মনে করুন কোথাও লিখে রাখেননি,কোন হিন্টও না।তখন আপনার অবস্থা কি রকম হবে?একটু ভেবে দেখুন তো।
এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা।তার সাথে অন্যান্য সমস্যা না বলাই ভাল হবে।কিন্ত একটু সচেতন হলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন এরকম পরিস্থিতি এড়াতে পারেন। 
  এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে একটু সতর্কতা এবং উইন্ডোজ  ৭ এর Forgotten Password wizard নামক টুলটির সাহায্যে userkey.psw নামে একটি ফাইল তৈরি হবে যা পাসওয়ার্ড ভুলে গেলে ব্যবহার করে পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন।
   এজন্য স্টার্ট মেনুর সার্চ মেনুতে Password reset disk বা Forgotten password লিখে সার্চ করে অথবা Control Panel>User Accounts and Family Safety উইন্ডোর বাদিক থেকে Create a password reset disk নিবার্চন করতে হবে।চালু করলে নিচের উইন্ডোটি দেখা যাবে।

এখন নেক্সট(Next)বাটনে চেপে পরবর্তী উইন্ডো থেকে  ড্রাইভে সিলেক্ট করতে হবে।মনে রাখা দরকার এ জন্য বহনযোগ্য মিডিয়া যেমন:পেন ড্রাইভে,ডিস্ক ব্যবহার করতে হবে।
 
তারপর পাসওয়ার্ড চাইবে।আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন।না থাকলে খালি রেখে নেক্সট বাটনে চাপুন।
 
 ফাইলটি তৈরি হলে শেষ বাটনে চেপে উইন্ডোটি বন্ধ করে দিন।
 

প্রায় ২ মেগাবাইটের ফাইলটি সহজেই সংরক্ষণ করা যাবে।এই ফাইলটিই মূল উপাদান।কেউ যদি আপনারটির অনুলিপি নিয়ে যায় তাহলে এর সাহায্যে আপনার কম্পিউটারে লগিন করতে পারে।এজন্য চিন্তা না করে নতুনকরে আরেকটি তৈরি করে নিন।পুরনোটি বাতিল হয়ে যাবে।
ব্যবহার:পাসওয়ার্ড ভুলে গেলে কম্পিউটার চালু করে ভুল পাসওয়ার্ড টাইপ করুন এবং যে পেনড্রাইভ বা সিডিতে ফাইলটি সংরক্ষণ করা তা প্রবেশ করান।তারপরবর্তী উইন্ডোতে পাসওয়ার্ডের ঘরের নিচে রিসেট পাসওয়ার্ডে(Reset password)ক্লিক করলে Forgotten Password  Wizardচালু হবে।পূর্বের মত করে ড্রাইভ বাছাই করে নেক্সটে ক্লিক করে পরবর্তী উইন্ডোতে নতুন পাসওয়ার্ড ও হিন্ট দিয়ে সংরক্ষণ করুন।এবার আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারবেন।
এটি শুধু মাইক্রোসফটের উইনডোজ ৭ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কাজ করবে।

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১১

এন্ড্রয়েড ফোনে কিভাবে ব্যাকআপ রাখবেন আপনার প্রিয় এসএমএস গুলো

সবার ফোনেই প্রিয় এমন কিছু এসএমএস থাকে যেগুলো সবসময় রাখতে ইচ্ছা করে। আর এ থেকেই চলে আসে ওগুলো হারাবার ভয়! এ ঝামেলা থেকে বাচতেই এসএমএস গুলোর ব্যাকআপ রাখা জরুরি। আর এন্দ্রয়েড ফোনে ব্যাকআপ রাখা আরো সহজ। তাহলে কেন আর ভয়ে ভয়ে থাকবেন?
Sms Backup & Restore অ্যাপ্লিকেশানটি এমনই একটি চমৎকার জিনিস যে এটার সাহায্যে আনায়াসে যে কেউ তার এসএমএস গুলোর ব্যাকআপ রাখতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশানটি দিয়েই আবার রিস্টোর করতে পারবেন ব্যাকআপ করা এসএমএস গুলো। তাছাড়া এসএমএস ডিলিট করা, ব্যাকআপ রিমুভ করা এমনকি ব্যাকআপ করা এসএমএস গুলো সরাসরি ইমেইল করার ব্যবস্থাও আছে এতে। তাহলে আর দেরি কেন?
এখনই ডাউনলোড করে নিন SMS Backup & Restore v4.1
আর যেন ভুলেও হারিয়ে না যায় আপনার প্রিয় এসএমএস গুলো!!! ধন্যবাদ।

পিডিএফ ফাইলে এ্যানিমেশন দেওয়া

প্রেজেন্টশনের জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় এ্যানিমেশন দেওয়া, মিউজিক দেওয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফ এ দেওয়া যেত তাহলে কেমন হতো! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটওয়্যার দ্বারা।
এ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটওয়্যারটি চালু করে ইচ্ছামত ছবি বা পিডিএফ ফাইল খুলুন। এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode এর ড্রপ-ডাউন থেকে Yes করুন। পিডিএফ ফাইলটি চলার সময় কোন মিউজিক শুনতে চাইলে Background Music এ মিউজিক আনতে পারেন। এছাড়াও Metadata এর দরকারি তথ্য দিতে পারেন। এবার বিভিন্ন পেজে এ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রত্যেক পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সকল পেজ নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন। সবশেষে Convert to PDF এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরী করুন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সকল এ্যানিমেশন বা মিউজিক এডোবি রিডারে ভালোভাবে চলবে। অনান্য পিডিএফ রিডারে এ্যানিমেশন বা মিউজিক ঠিকমত নাও চলতে পারে।
৩ মেগাবাইটের মত ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.rttsoftware.com/pdfrizator.html থেকে ডাউনলোড করা যাবে।

ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে

ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে

আপনার facebook অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন,
এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification এ দুটি অপশন Enable করে নিন, তাহলে যখন ই আপনি কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে login করবে সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেইলে মেসেজ চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।