বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

জিমেইলে বাংলা লেখা

ইংরেজীর পাশাপাশি বাংলা বা অন্য মাতৃভাষাতে মেইল করা এখন স্বাভাবিক একটা বিষয়। বাংলা ভাষাতে মেইল করতে হলে ডেক্সটপ সফটওয়্যার বা থার্ট পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বাংলা লিখতে হয়। তবে জিমেইল সম্প্রতি বাংলাসহ একাধিক ভাষাতে লিখার সুবিধা দিয়েছে। এতে ফনেটিকভাবে বাংলা ছাড়াও অনান্য ভাষাতে লিখা যাবে।
এজন্য জিমেইলে লগইন করে যানে অপশনস থেকে Settings এ ক্লিক করলে General ট্যাবে থাকবে।
language
এখানে Language অংশে Show all language options লিংকে ক্লিক করে Enable input tools চেক বক্স চেক করুন। পূর্ব থেকে Enable input tools চেক বক্স চেক করা থাকলে Edit tools এ ক্লিক করুন।
language
এখন Input Tools পপআপ থেকে বাম পাশের প্যানেল থেকে পছন্দের ভাষা নির্বাচন করে ডানের প্যানেলে যুক্ত করুন এবং OK করুন।
language
এখন Settings এর General ট্যাবের নিচের Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন।
তাহলে ডানে অপশনস বাটনে বামে একটি ল্যাঙ্গুয়েজের ড্রপ-ডাউন আসবে।
language
কম্পোজে গিয়ে উক্ত ড্রপ-ডাউন ক্লিক করে ভাষা নির্বাচন করুন অথবা শর্টকাট হিসাবে Ctrl + shift + K চাপুন।
language
এরপরে ফনেটিক হিসাবে কিছু লিখে দেখুন তার সাজেশন আসছে যাতে ক্লিক করে উক্ত দরকারী শব্দটিতে ক্লিক করুন তাহলে তা চলে আসবে আর স্পেস চাপলে প্রথম শব্দটি আসবে।

উইন্ডোজ ৮ এর জন্য স্টার্ট মেনু

মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেমে গতানুগতিক স্টার্ট মেনু নেই। তবে কীবোর্ড থেকে উইন্ডোজ কী চাপলে নতুন ধরনের স্টার্ট মেনু আসে যা পূর্বের সংস্করণের সাথে মিল নেই। ফলে ব্যবহারকারীদের পুরাতন ধাচের স্টার্ট মেনুর প্রয়োজন হয়। এমনই কয়েকটি স্টার্ট বাটনের অ্যাপলিকেশন তালিকা দেওয়া হলো।
win8 start menu
www.startmenux.com
www.pokki.com/windows-8-start-menu
www.revel-software.it/BringBack.aspx
www.iobit.com/iobitstartmenu8.php
www.lee-soft.com/vistart/
www.classicshell.sourceforge.net/
https://code.google.com/p/power8/
www.www.spesoft.com/free-windows-8-start-menu.aspx

ফায়ারফক্সের জন্য ফেসবুকের ম্যাসেঞ্জার

জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক মজিলা ফায়ারফক্সের ব্রাউজারের জন্য তাদের ম্যাসেঞ্জার অবমুক্ত করেছে। ফলে ব্রাউজারে ফেসবুকে লগইন অবস্থায় পেজে না গিয়েও চ্যাটিং করা, ফ্রেন্ড রিকোয়েষ্ট নিয়ন্ত্রণ করা, ম্যাসেজ দেখা বা নোটিফিকেশন দেখা যাবে।
fb
ম্যাসেঞ্জারটি www.facebook.com/about/messenger-for-firefox থেকে ইনস্টল করতে হবে। ম্যাসেঞ্জারটি ইনস্টল করার জন্য উপরোক্ত লিংকে গিয়ে Turn On বাটনে ক্লিক করে পপআপ উইন্ডোতে Ok করুন তাহলে ফায়ারফক্সের নেভিগেশন বারের ডানে ফেসবুকের চারটি বাটন আসবে এবং ডানে চ্যাটিংবার (সাইডবার বা ম্যাসেঞ্জার) আসবে। নেভিগেশন বারের চারটি বাটনের প্রথমটি ফেসবুক বাটন যার দ্বারা সাইডবার এবং ডেক্সটপ নোটিফিকেশন অন/অফ করা যাবে, দ্বিতীয়টি ফ্রেন্ড রিকোয়েষ্ট, তৃতীয়টি ম্যাসেজ এবং চতুর্থটি নোটিফিকেশন বাটন। তবে ফেসবুকের লগ অন করা না থাকলে শুধুমাত্র প্রথম বাটনটি আসবে।
বাটনগুলো নেভিগেশন বার থেকে লুকাতে চাইলে টুলস মেনু থেকে Facebook Messenger for Firefox এ আনচেক করলেই হবে। এই ম্যাসেঞ্জারের জন্য মজিলা ফায়ারফক্স ১৭ বিটা বা পরবর্তী সংস্করণ ইনস্টল থাকতে হবে। ফায়ারফক্সের ব্লগের তথ্য www.goo.gl/CDU4m

উইন্ডোজ ৮ এ ছবি দ্বারা সাইন-ইন করা

উইন্ডোজ ৮ এ পাসওয়ার্ড ছাড়াও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যায় যাকে বলে পিকচার পাসওয়ার্ড। ফলে মূল পাসওয়ার্ড ভুলে গেলেও পিন নম্বর এবং ছবি দ্বারা কম্পিউটারে সাইন-ইন করা যাবে।
8
পিকচার পাসওয়ার্ড তৈরীর জন্য Windows Key+C চাপুন অথবা সিস্টেম ট্রের নিচে ডান মাউস রাখুন।
8
এখানে Settings এ ক্লিক করে নিচের Change PC Settings এর ক্লিক করুন।
8
PC Settings এর বাম পাশের Users এ ক্লিক করে ডানের Create a Picture Password বাটনে ক্লিক করুন।
এখানে বর্তমান পাসওয়ার্ড লিখে OK করুন।
8
8
এরপরে বামের choose a picture বাটনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করে Open করুন।
8
এখানে Use This Picture এ ক্লিক করে ছবির পছন্দমত তিনটি যায়গাই মাউস দ্বারা সার্কের বা লাইন তৈরী করুন এবং পরবর্তীতে আবার একই যায়গাই একইভাবে সার্কের বা লাইন তৈরী করুন তাহলে Congratulations! ম্যাসেজ দিলে Finish বাটনে ক্লিক করুন।
এরপরে কম্পিউটারে সাইনইন করতে চাইলে Sign-in options লিংক আসবে। এতে ক্লিক করে Picture Password এ ক্লিক করে ধারাবাহিকভাবে নির্দিষ্ট স্থানে সার্কেল বা লাইন দিন তাহলে কম্পিউটারে সাইন-ইন হবে।

উইন্ডোজ ৮ রিফ্রেশ বা রিইনস্টল করা

উইন্ডোজের কোন সমস্যা হলে অনেক সময় উইন্ডোজ রিইনস্টল করার প্রয়োজন হয়। উইন্ডোজ ৮ এ রিফ্রেশ নামের একটি ফিচার আছে যার দ্বারা ডেক্সটপের ফইলসহ সেটিংসগুলো ঠিক রেখেই উইন্ডোজকে রিইনস্টল করা যায়। ফাইলসহ সেটিংসগুলো ঠিক থাকলেও ইনস্টল করা অনান্য সকল প্রোগ্রামগুলো থাকবে না, তবে কোন কোন প্রোগ্রাম ইনস্টল করা ছিলো তার একটা তালিকা Removed Apps নামে একটি এইচটিএমএল ফাইলে ডেক্সটপে থাকবে।
win8
রিফ্রেশ বা রিইনস্টল করতে Windows Key+C চাপুন অথবা ডেক্সপটের নিচের/উপরের ডান মাউস রাখুন।
এখানে Settings এ ক্লিক করে নিচের Change PC Settings এর ক্লিক করুন।
PC Settings এর বাম পাশের General এ ক্লিক করে ডানের Refresh your PC without affecting your files এর Get started বাটনে ক্লিক করে Next বাটনে করুন।
তাহলে কম্পিউটারে উইন্ডোজ নতুন করে ইনস্টল হবে এবং রিস্টার্ট হবে। পরবর্তিতে বেশ কিছু কনফিগার করতে হবে। যদি উইন্ডোজের কোন ফাইল নষ্ট বা মুছে যায় সেক্ষত্রে উইন্ডোজের ডিক্সটির প্রয়োজন হতে পারে।
উইন্ডোজর রিফ্রেশ হলে পুরাতন উইন্ডোজের কিছু থেকে যেতে পারে এর মধ্যে সি ড্রাইভের Windows.old অন্যতম। পুরাতন ফাইল মুছে ফেলতে রানে গিয়ে cleanmgr.exe লিখে এন্টার করুন এবং ডিক্স ক্লিনআপে Ok করুন। এখানে Clean up System Files বাটনে ক্লিক করে আবারও Ok করুন। এরপরে File to Delete এ Previous Windows installation(s) নির্বাচন করে Ok করুন এবং Delete Files বাটনে ক্লিক করুন তাহলে Windows.old ফোল্ডারসহ পুরাতন উইন্ডোজের অপ্রয়োজনীয় সিস্টেম ফাইলগুলো মুছে যাবে।