বুধবার, ২৪ নভেম্বর, ২০১০
বহনযোগ্য গুগল ক্রোম
জনপ্রিয় সার্চ জয়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোমও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গুগল ক্রোমের ওয়েব সাইটে সাধারণত অফলাইন সংস্করণ (যে সংস্করণ ইনস্টল করতে ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয় না) পাওয়া যায় না। অন্য কিছু সফটওয়্যারের ওয়েবসাইট থেকে অবশ্য অফলাইন সংস্করণ ডাউনলোড করা যায়। তবে জনপ্রিয় বহনযোগ্য সংস্করণ তৈরীকারক ওয়েবসাইট পোর্টেবলএ্যাপস ডট কম গুগল ক্রোমের হালনাগাদ সংস্করণের বহনযোগ্য সংস্করণ অবমুক্ত করেছে। ফলে এখন থেকে http://portableapps.com/apps/internet/google_chrome_portable or http://www.filehippo.com/download_google_chrome/ থেকে গুগল ক্রোমের বহনযোগ্য সংস্করণ ডাউনলোড করা যাবে। এছাড়াও এই সাইটে আরো বিভিন্ন ফ্রিওয়্যার সফটওয়্যরের বহনযোগ্য সংস্করণ পাওয়া যাবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন